1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

লক্ষ্মীপুরে ভুয়া ভোটের ৬ সিল উদ্ধারের ঘটনায় বিএনপি–জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মাহমুদুর রহমান মনজু  
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ছয়টি ভোটের সিলসহ এক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগ উঠে এসেছে। পৃথক সংবাদ সম্মেলনে দুই দলের প্রার্থীরা নিজ নিজ অবস্থান স্পষ্ট করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে ব্যালট পেপারে ব্যবহারের জন্য প্রস্তুত করা ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এ সময় মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার পর মঙ্গলবার রাতে শহরের গোডাউন রোডের বশির ভিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দাবি করেন, গ্রেপ্তার সোহেল রানা জামায়াতে ইসলামীর কর্মী হতে পারেন এবং তার কোনো পদ-পদবীও থাকতে পারে।
লিখিত বক্তব্যে এ্যানি বলেন, শুধু লক্ষ্মীপুর নয়, সারাদেশে বিএনপির নির্বাচনী অগ্রগতি দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে ভোটে কারচুপির চেষ্টা করছে। জব্দ করা সিলগুলো কারা তৈরি করেছে এবং এর পেছনে কারা জড়িত—তা উদ্ঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এসব ঘটনার সঙ্গে কোনো প্রার্থী বা রাজনৈতিক নেতার সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জাল ভোট ও নির্বাচন সংশ্লিষ্ট জালিয়াতি ঠেকাতে নির্বাচন কমিশনের কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।
অন্যদিকে, মঙ্গলবার রাতেই লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম বিএনপির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন।
লিখিত বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, গ্রেপ্তার সোহেল রানা জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন এবং সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, কোনো অপরাধের ঘটনায় রাজনৈতিক দলকে জড়িয়ে না ধরে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। জামায়াতে ইসলামী সবসময় সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. রেজাউল করিম বলেন, নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার মতো কোনো কর্মকাণ্ডে জামায়াত জড়িত নয়। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com