1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩

লক্ষ্মীপুর কারাগারে গণতন্ত্রের অনন্য দৃষ্টান্ত: পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ বন্দি

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন না লক্ষ্মীপুর জেলা কারাগারের বন্দিরাও। কারাগারে থাকা ১৮ জন কয়েদি ও হাজতি সরকারি বিধি অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সরাসরি ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ না থাকায় নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে কারাগারের ভেতরেই একটি নির্ধারিত কক্ষে নির্দিষ্ট সময়ে এই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ১৮ জন বন্দির জন্য ব্যালট পেপার প্রস্তুতসহ সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, বন্দিরা নির্ধারিত সময়ের মধ্যে ভোট প্রদান করবেন এবং ভোটগ্রহণ শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যালটগুলো সিলগালা করে সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট বিতরণ ও সংগ্রহের সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন রয়েছে।”
নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, যারা কারাগারে বন্দি রয়েছেন অথবা দায়িত্বগত কারণে ভোটকেন্দ্রে উপস্থিত হতে অক্ষম, তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা রয়েছে। লক্ষ্মীপুর জেলা কারাগারের এই ১৮ জন বন্দি সেই আইনি সুযোগ কাজে লাগিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছেন—যা ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক ও মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com