1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

লাখাইয়ে ৫ বছরের শিশু বাচ্চা অপহরণের পর উদ্ধার

পারভেজ হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে
লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের আব্দুস শহীদের নাতি আলামিনের ৫ বছরের শিশু পুত্র মোজাম্মেলকে অপহরণ করে নিয়ে যায় শরিফুল ইসলাম(৩৭)নামের এক ব্যক্তি । অপহরণকারী  শরিফুল ইসলাম(৩৭) উপজেলার নকলাউক গ্রামের মোঃ রজব আলীর ছেলে।গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এ ঘটনা ঘটে।ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার শফিকুল ইসলাম পূর্ব বুল্লা আব্দুস শহীদের বাড়িতে বেড়াতে আসে।যথারীতি মেহমান হিসেবে তাকে আদর  আপ্যায়ন করে।পরদিন বৃহস্পতিবার আসামি শরিফুল ইসলাম সকালে শিশু বাচ্চা মোজাম্মেল কে নতুন জামা কাপড় কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাজারে নিয়ে যায়। দীর্ঘ সময় মোজাম্মেলকে বাড়িতে খুঁজে না পাওয়ায়। বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির পর আসামি শরিফুল ইসলামের কাছে ফোন দিলে সে ফোন রিসিভ করে নাই। কিছুক্ষণ পর মোজাম্মিলের বাবা আলামিনের কাছে এসএমএস দিয়ে ৩০০০০ টাকা মুক্তিপণ দাবি করলে, তার দাবির প্রেক্ষিতে মোজাম্মেলের বাবা ছেলেকে উদ্ধারের জন্য  ০১৭৭৫৪৩৭৩১২ এই নাম্বারে ১০০০০ টাকা বিকাশ করে। পরবর্তীতে আরো একটি এসএমএসে জানায় তার কথামতো ৩০০০০ টাকা না দিলে শিশু বাচ্চাকে মলম পার্টির হাতে তুলে দেবে।এই খবর পাওয়ার পর মোজাম্মেলের দাদা আব্দুস শহীদ লাখাই থানায় উপস্থিত হইয়া নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন। আবেদনের ভিত্তিতে হবিগঞ্জ পুলিশ সুপার ও সদর সার্কেলের নির্দেশে। এবং লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বন্দে আলীর দিকনির্দেশনায়, এস আই শৈলেশ চন্দ্র দাস ও এএসআই আনোয়ারুল হক সহ পুলিশ ফোর্সের সহায়তায়। সিলেটের কদমতলী একটি হোটেল থেকে আসামি শফিকুল ইসলামসহ অপহরণকৃত শিশু বাচ্চা মোজাম্মেল কে রাত সাড়ে তিন ঘটিকার সময় উদ্ধার করে লাখাই থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে অপহরণকারী বিরুদ্ধে লাখাই থানায় মোজাম্মেলের দাদা বাদি হয়ে অপহরণ মামলা করেন।উক্ত ঘটনার প্রেক্ষিতে লাখাই থানা কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com