1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক, ইমু হ্যাকিং সরঞ্জাম ও মাদক উদ্ধার

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

৯ জুলাই ২০২৫, ভোর ৫টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিলমাড়িয়ায় অভিযান চালায়। অভিযানে ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা দীর্ঘদিন ধরে ইমু অ্যাপ ব্যবহার করে সাইবার প্রতারণা, ব্ল্যাকমেইল এবং মাদকসেবনের মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

সেনাবাহিনী জানায়, আটককৃতরা ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসী নাগরিকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ভিডিও কলে অশ্লীলতা প্রদর্শন করে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। শুধু তাই নয়, তারা নিজেদের ‘কিশোর গ্যাং’ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও যুবসমাজকে মাদকসেবনে প্রলুব্ধ করছিল।

অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী নিচের আলামতগুলো উদ্ধার করে
অ্যান্ড্রয়েড মোবাইল ফোন: ১৬টি
বাটন মোবাইল ফোন: ১২টি, অতিরিক্ত সিমকার্ড: ৩০টি,দেশীয় তৈরি অস্ত্র: ১টিইয়াবা ট্যাবলেট: ৫ পিস,গাঁজা: স্বল্প পরিমাণ।
অভিযান শেষে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লালপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com