1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব

লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই পাঁচ পরিবারের ৭ ঘর

মোঃআহসান হাবীব
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম এলাকার আজিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার আজিজুল, নেলভেলু সাজুমুদ্দিন, তার ছেলে মমিনুর এবং শাজাহানের বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পাঁচ পরিবারের সাতটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. মনির হোসেন বলেন, খবর পেয়েই দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে স্থানীয়রা অনেক দেরিতে খবর দেওয়ায় সাতটি ঘর পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com