1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‎এক টেবিলে এমপি ও সুধীজন- কুমারখালীতে জামায়াতের ইফতার মাহফিল ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত! সুন্দরবন থেকে গ্রামে অজগর: ১৮ ফুট লম্বা সাপের পেটে ২০ কেজি ওজনের ছাগল উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, পবিপ্রবির রেজিস্ট্রারকে শোকজ বড়াইগ্রামে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খোয়া–বালু ব্যবহারে ক্ষোভ এলাকাবাসীর ফরিদপুরে অ’নু’মতি ছাড়া অন্যের জমিতে বালু উ’ত্তো’লন, ভ্রাম্যমাণ আদালতে ৫০,০০০ টাকা জ*রি*মানা! ধামইরহাটে দারিদ্র্য ও বাল্য বিবাহের চাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক শিক্ষার্থীর আত্যহত্যা। বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামলেন পরিচ্ছন্নতাকর্মীরা বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন ৪৯৬ জন নারী পেলেন টাকা

লালমনিরহাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুমন চন্দ্র রায় 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে
লালমনিরহাটে ধর্ষণ মামলার আসামি ইসরাউল হক রানা নামে এক যুবককে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার  (২ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার পেকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলার আদিতমারী থানা পুলিশ।
আদিতমারি থানার ওসি মাহমুদ উন নবী জানান, এক স্কুল ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি ইসরাউল হক রানাকে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কক্সবাজার থেকে আদিতমারী থানায় উপস্থিত করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
মামলা সূত্রে জানা গেছে, দশম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিদিনই তাকে বিরক্ত করতো রানা। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে রানা। এতে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের চাপ দেয়ায় বিয়েতে অস্বীকৃতি জানায় ধর্ষণকারী। এভাবে কালক্ষেপণ করলে গত ২১ জানুয়ারি লালমনিরহাটের একটি বেসরকারি হাসপাতালে ওই স্কুল ছাত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পরে ওই ছাত্রী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com