1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

লালমোহনে দুই ব্যবসায়ীর উপর হামলা ও টাকা ছিনতাইর অভিযোগ

  মোঃ জিয়াউদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
ভোলার লালমোহন বাজারের দুই চালের আড়ৎদারের বকেয়া টাকা কালেকশন করে বাড়ী ফেরার পথে  প্রতি মধ্যে অতর্কিত হামলা করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টা ও সাড়ে ৯টায় পৃথক দুই ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় থানায় একটি মামলা হলে পুলিশ পৌরসভার ২নং ওয়ার্ড থেকে দুইজনকে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার(০ ৯মার্চ ২০২৬) রাত ৮টার দিকে লালমোহন বাজারের চাল আড়ৎদার কালিপদ বাবুর মেসার্স উজ্জল ট্রেডার্স এর শ্রমিক মোঃ লিটন উত্তর বাজারে বকেয়া ৩০ হাজার টাকা কালেকশন করে ফেরার পথে উত্তর বাজার মসজিদের উত্তর পাশের গলিতে হঠাৎ অতর্কিত হামলা চালানো হয়। লিটনকে বস্তা দিয়ে মুখ ঢেকে অতর্কিত ভাবে হামলা করে। পরে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, কোথাও অভিযোগ করলে পরে মালিককেও ধরা হবে।হামলাকারীরা প্রায় তিন থেকে চারজন হবে বলে লিটন জানান। তবে কাউকে ছিনতে পারেনি। পরে সেখানকার মাদ্রাসার ছাত্ররা লিটনকে রাস্তায় পরে থাকতে দেখে ডাক চিৎকার করলে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। লিটন চাল ব্যবসায়ী কালিপদ বাবুর দোকানে প্রায় ৬বছর ধরে চালের টাকা কালেকশনের কাজ করে। এঘটনায় মঙ্গলবার লালমোহন থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছে লিটন।
অপরদিকে এই ঘটনার দেড় ঘন্টা পরে একই সড়কের আরেক চালের আড়ৎদার সফিক পাটোয়ারীর মেসার্স তামীম ট্রেডার্সেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সফিক পাটোয়ারীর ছেলে তামীম মহাজনপট্টি সড়কের অলি শেখের দোকান থেকে বকেয়া পাওনা ১ লক্ষ ৬০ হাজার টাকা কালেকশন করে যাওয়ার পথে পৌরসভা ২নং ওয়ার্ডের মোঃ ইউসুফ, হাসান মিয়া এবং জুয়েল তামীমের উপর হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ইউসুফের সাথে তামীমের পূর্বের বিরোধ আছে বলে জানায় সফিক পাটোয়ারী। ইউসুফ ট্রান্সপোর্টের ব্যবসা করার কারণে তাদের পাইকারদেরকে অন্য ব্যবসায়ীদের কাছে নিয়ে যায় এমন বিরোধ নিয়ে এর আগে তামীমের সাথে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ ধরে সোমবারের ঘটনার পূণরাবৃত্তি হয় বলে অভিযোগ করে তামীম বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করে। মামলা নং ১২। পুলিশ মঙ্গলবার সকালে মোঃ ইউসুফ ও হাসান হাং কে আটক করে আদালতে সোপর্দ করে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউল ইসলাম জানান, একটি ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করেছে। আরেকটি ঘটনায় প্রাথমিক অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com