1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া ইন্তেকাল করেছেন

মোঃ নেছার উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে
গতকাল ০১/০২/২০২৬ তারিখ রোজ দিনগত রাত আনুমানিক ১১:৪৫ মিনিটের সময় লালমোহন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়ার ভগ্নিপতি, দৈনিক আজকাল পত্রিকার লালমোহন প্রতিনিধি ফয়েজ ফ্যাশনের পিতা, ধর্মানুরাগী ও সাদা মনের মানুষ লালমোহন কলেজপাড়া নিবাসী আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ মিয়া মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০। বছর। তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। তিনি একজন পাচ ওয়াক্ত নামাজী এবং ধর্মপ্রাণ মুসল্লী ছিলেন। লালমোহন বাজার ব্যবসায়ী সমিতি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ আছর বাদ লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এক শোক বার্তায় লালমোহন বাজারের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফার মিয়া বলেন, মরহুম সম্পর্কে আমার আপন বড় ভগ্নিপতি ছিলেন। আমরা দীর্ঘ প্রায় 40 বছর একসাথে ব্যবসা করেছি। তিনি সৎ এবং আদর্শবান ব্যবসায়ী ছিলেন। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com