1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

শরীয়তপুরের জাজিরা পৌরসভার ০২ নং ওয়ার্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে

মো সুমন মুন্সি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
আজ ০৬ এপ্রিল সকাল থেকেই এই সংঘর্ষ চলতে থাকে।প্রত্যক্ষদর্শীর একজন স্থানীয় বলেন,  জুয়া খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেশিরভাগ আহতরা জাজিরা উপজেলা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজকের এই সংঘর্ষে দেশীয় ও অত্যাধুনিক নানা ধরনের অস্ত্রের মহড়া চলে।যা অনেকেই প্রশ্নের সম্মুখীন করেছে।এই অত্যাধুনিক অস্ত্রের উৎস কি?এই আধুনিক অস্ত্রের যোগান দেয় কারা?এর পিছনে কি কোন গোপন অপশক্তি কাজ করছে?
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন  গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।যা এই জুয়া খেলাকে কেন্দ্র করে আরও অধিক তিক্ততার রুপ লাভ করে।
স্থানীয় প্রভাবশালী সরদার ও ফকির  গোষ্ঠীর দ্বন্দ্ব পুরাতন যা আজকে জুয়া খেলাকে  কেন্দ্র করে সংঘর্ষে রূপ ধারণ করে।এই ঘটনায়  অনেকে অত্যাধিক গুরুতর আহত হয়েছে।জাজিরার স্থানীয়  বাসিন্দা শাহ পরাণ  বলেন,আজকের এই অনাকাঙ্খিত ঘটনা আমাদের জন্য লজ্জাজনক যা কাম্য ছিল না।
পুলিশ ০৬টি ককটেল বোমা এবং ০৩ টি ককটেল বোমা যেগুলো ফোঁটানো হয়েছে ও একটি টেডা(মাছ মারার দেশি অস্ত্র ) উদ্ধার করেন।
ককটেল বোমার আগাতে কয়েকটি বসতবাড়ির টিনের বেড়াতে তীব্র আঘাতে ফেটে গেছে।  এমন একটি ঘরে ঘুমিয়ে ছিলো ৬/৭ মাস বয়সের একটি দুধের শিশু। শিশুটি বোমার আওয়াজে চিৎকার করে উঠে।কুপিয়ে ঘরের সামনের বেড়া টুকরো টুকরো করে ফেলেছে দূর্বৃত্তরা।
এমন অবস্থায় ঘটনা নিয়ন্ত্রণে এবং ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ করে। সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জাজিরা পৌরসভার মেয়র উপস্থিত ছিলেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর  রহমান বলেন,খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।তিনি আরও বলেন, আজকের এই অপ্রীতিকর ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে অচিরেই আইনের আওতায় আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com