1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্মসূচী

মিহির
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে
১৪ ডিসেম্বর “শহিদ বুদ্ধিজীবী দিবস” পালন এবং ১৬ ডিসেম্বর “মহান বিজয় দিবস” উদ্যাপন উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা) যথাযথভাবে উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন। বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা (সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে) এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা) যথাযথভাবে উত্তোলন। সকাল ৯:০০ ঘটিকায় অডিটোরিয়ামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। সকাল ১০:০০ ঘটিকায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাষ্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ (শিক্ষক বনাম ছাত্র) এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচীসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডীনগণ এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। কর্মসূচীসমূহে স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com