1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

‎ফিরোজ কবির
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন রামদেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মড়েল হাইস্কুলের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম,সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম প্রমুখ।
‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
‎জানা যায়, গত ১২ এপ্রিল সুন্দরগঞ্জে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন ছাত্রীকে সুন্দরগঞ্জ সরকারি আবদুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের ফোন নাম্বার ও ফেসবুক আইডি দিতে বলে। এতে তারা অস্বীকৃতি জানালে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন যুবক তাদের ওপর হামলা চালায় এবং মেলায় প্রদর্শিত বিভিন্ন উপকরণ ভাঙচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com