1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

শিবগঞ্জে ট্রাক মার্কার নির্বাচনি প্রচার সামগ্রী জব্দ

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের ট্রাক মার্কার ৪ বক্স টি-শার্ট, ২ কার্টুন শীতের পোশাক (হুড়ী) ও প্রতীকী ট্রাকের ৭ টি কার্টুনসহ একটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় আব্দুল বাসির নামে এক ছাত্রলীগ কর্মী ও পিকআপ চালককে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
শুক্রবার(৬ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার পুকুরিয়া ফুয়েল স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পরে উপজেলা চত্বরে নিয়ে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমিনুল ইসলাম।
মো.আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটটের নির্দেশে আমরা নির্বাচনী দায়িত্ব পালন করছিলাম। উপজেলার পুকুরিয়া ফুয়েল স্টেশন এলাকায় টহলরত অবস্থায় একটি পিকআপকে আমাদের সন্দেহ হয়। এ সময় গতিরোধ করে পিকআপটি তল্লাশি করে ট্রাক মার্কার ৪ বক্স টি-শার্ট, ২ কার্টুন (হুড়ী) ও প্রতীকী ট্রাকের ৭ টি কার্টুন পাওয়া যায়।
পরে পিকআপে দায়িত্ব থাকা মো.বাসির নামে এক ছাত্রলীগ কর্মী ও চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের ধারণা নির্বাচনী প্রচারণার কাজে এসব নিয়ে যাওয়া হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মোট প্রার্থী সাতজন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক), সাবেক এমপি গোলাম রাব্বানী বিশ্বাস (কেটলি), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা (মোমবাতি), এনপিপির প্রার্থী আব্দুল হালিম (আম), বিএনএফের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন), জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন (লাঙ্গল) প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com