1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

শিবগঞ্জে প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত

HT Humayon
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রিজাইডিং অফিসারদের মাঝে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) শিবগঞ্জ উপজেলায় আয়োজিত এক সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া এবং রিটার্নিং কর্মকর্তা জনাব মোঃ তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দিকনির্দেশনা দেন।
সভায় জেলা প্রশাসক বলেন, “নির্বাচন ও গণভোটের প্রতিটি ধাপে আইনানুগ প্রক্রিয়া মেনে দায়িত্ব পালন করতে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা প্রিজাইডিং অফিসারদের অন্যতম প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন। তিনি বলেন, “নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।”
সভায় নির্বাচনী দায়িত্ব পালনের সময় নিরাপত্তা, ব্যালট ব্যবস্থাপনা, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রেরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com