1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

শিমুলিয়া ডাকাতির ঘটনায় ৭ ডাকাত আটক

রবিউল হাসান স্বাধীন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
*দোহারে শিমুলিয়া ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার*
 দোহার থানার উত্তর শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ (আবুল খালাসি) বাড়িতে গত ১৪.০৭.২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৩.৩০ ঘটিকায় ৭-৮ জন অজ্ঞাত ডাকাত গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৪.২ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় জনাব আবুল কালাম আজাদ (আবুল খালাসি) দোহার থানায় একটি অভিযোগ দায়ের করলে একটি ডাকাতি মামলা রুজু হয় যার মামলা নং ১৪, তারিখ ১৪.০৭.২০২৫
মামলা রুজু হওয়ার সাথে সাথেই ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় দ্রুত মামলাটি তদন্ত, আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের নির্দেশ দেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম এর তত্ত্বাবধানে, দোহার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হাসান আলী ও শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ শফিকুল আলম এর নেতৃত্বে গঠিত পুলিশের একটি চৌকস দল ২৭.০৭.২০২৫ তারিখে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উক্ত ডাকাতির সাথে জড়িত ৭ জন আন্ত:জেলা পেশাদার ডাকাতকে গ্রেফতার করে ও ডাকাতির মালামাল উদ্ধার করে।
*গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যদের নাম ও ঠিকানা:*
১. এমদাদুল হক (২৮), দোহার, ঢাকা
২. আবুল বেপারী (২৫), দোহার, ঢাকা
৩. সুমন রাজবংশী (৩৫), শ্রীনগর, মুন্সিগঞ্জ
৪. মোঃ রাজন শিকদার (২৫), দোহার, ঢাকা
৫. রবিউল শেখ (২৬), লৌহজং, মুন্সিগঞ্জ
৬. শেখ ফারুক (৩০), দোহার, ঢাকা
৭. শহিদুল (৫১), শ্রীনগর, মুন্সিগঞ্জ
*উদ্ধারকৃত মালামাল:*
ক. ১ জোড়া স্বর্ণের কানের দুল
খ. ১টি স্বর্ণের চেইন
(মোট ওজন: অনুমান ১ ভরি)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোহার থানায় ১৪/০৭/২৫ তারিখে দায়েরকৃত ডাকাতি মামলায় (মামলা নং-১৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড) জড়িত থাকার কথা স্বীকার করে। ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায়
ডাকাতি, খুন, অস্ত্র ও মাদক আইনলনে একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com