খুলনা শিল্পনগরীর শিরোমনি জুট স্পিনারস মিলের শ্রমিকদের গ্রাচুইটি সহ সকল পাওনা পরিশোধ ও মিল পূর্ণচালুর দাবিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে শিরোমনি শহীদ মিনার চত্বরে জুট স্পিনারস্ মিলের শ্রমিকদের আয়োজনে, শ্রমিক নেতা শেখ কিসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, শেখ সেলিম, শ্রমিক নেতা জাহিদুর রহমান , আবু তালেব ,হোসেন আলী, হাসান গাজী , ইকরাম, শরিফুল আবুল কাশেম,
লুৎফর রহমান প্রমুখ। শ্রমিক জনসভায় থেকে নেতৃবৃন্দ শ্রমিকদের গ্র্যাচুইটির চতুর্থ কিস্তি ও বোনাস অবিলম্বে পরিশোধ সহ মিল পূর্ণাঙ্গ চালুর দাবি জানান। অন্যথায় কঠিন ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও শ্রমিক নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন।