1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

শীতকে হারিয়ে মানবতার জয়: আইপজিটিভের ১৫তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

মো. আরফান আলী :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
“শীতকে হারিয়ে জয়ী  হউক মানবতা”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে পীরগঞ্জের স্থানীয়  স্বেচ্ছাসেবী সংগঠন আইপজিটিভ-এর ১৫ তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২৪ জানুয়ারী   শনিবার দিনাজপূর জেলার বোচাগঞ্জ উপজেলার অন্তর্গত  ফুটকিবাড়ী আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রাণীশংকল উপজেলার বাংলাগড় এলাকায় শিশু ও নারীদের জন্য হুডি বিতরণ করা হয়। পাশাপাশি পীরগঞ্জ উপজেলার চাপড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় লেপ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
 জন বান্ধব   কর্মসূচীতে উপস্থিত ছিলেন আইপজিটিভের সভাপতি মেজবাউর রহমান মুন্না, সাধারণ সম্পাদক জাহিদূর রহমান জাহিদ, এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও জন দরদী  শফিক পারভেজ পরাগ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন চন্দ্র তিথী ও স্থানীয় সমাজকর্মী মাসুদ রানা।
বক্তারা বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com