1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

সুমন চন্দ্র রায় 
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটে শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি।
জানা যায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এলাকায় বসবাসরত ৭শত জন শীতার্ত ও দরিদ্রদের মাঝে ৭শতটি শীতবস্ত্র (কম্বল ৩শতটি এবং শীতের পোশাক ৪শতটি) বিতরণ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি বলেন, এ ধরনের মানবিক সহায়তা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
প্রসঙ্গত, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন সময়ে শীতার্ত ও দরিদ্রদের মাঝে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com