1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ মাদক কারবারি আটক পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট ফরিদপুরে প্রেমিকের বাড়িতে ৪ সন্তানের জ’ন’নীর অ’ব’স্থান, এলাকা জু’ড়ে তো*ল*পাড়! যশোরে ডেঙ্গু প্রতিরোধে জেনারেল হাসপাতালের সচেতনতামূলক র‍্যালি চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমার নামাজ লক্ষাধিক মানুষের অংশগ্রহণ সোনাতলায় গরীব ও দুস্থদের মাঝে মোকারম ফাউন্ডেশনের শাড়ি লুঙ্গি বিতরণ রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি থাকলে ফ্যাসিস্ট সরকারের এমন পরিস্থিতিতে পড়তো না ——তথ্য ও সম্প্রচারমন্ত্রী সেতাবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু ময়মনসিংহের ভালুকা পৌরসভায় হাতেম খানের ঈদ সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ইভার পাশে জেলা প্রশাসন

মোঃ জসিম মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
দরিদ্রতাকে জয় করে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান ইভা। তবে ইভার ভর্তি ফি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার বাবা শহরের নওহাটা এলাকার দরিদ্র সিএনজিচালক মো. এমরান আলী। বিষয়টি জানতে পেয়ে ইসরাত জাহান ইভার পাশে দাঁড়িয়েছে শেরপুরের জেলা প্রশাসন।
২৯ জানুয়ারি বুধবার দুপুরে ইসরাত জাহান ইভার হাতে ভর্তি ফি বাবদ নগদ ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, এনডিসি জিএমএ মুনীব, ইভার বাবা সিএনজিচালক মো. এমরান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ইসরাত জাহান ইভা শহরের নওহাটা এলাকাস্থ উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেন। পরবর্তীতে শেরপুর সরকারি কলেজে ভর্তি হয়ে ২০২৩ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। পরে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার এই কৃতিত্বে খুশি এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরাও।
উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী আকন্দ বলেন, ইভা খুবই মেধাবী একজন শিক্ষার্থী। দরিদ্রতাও তার শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা হতে পারেনি। আমরা স্কুলে থাকাকালীন স্কুলের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। সে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় আমরা খুবই আনন্দিত।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com