গাজীপুরের শ্রীপুরে যুবদলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আসন্ন সংসদ নির্বাচনে সামনে রেখে শ্রীপুর পৌর ও উপজেলা যুবদলের পক্ষ হতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২৭শে জানুয়ারি শ্রীপুর রেল গইট সংলগ্ন বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমেদ এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সেলিম আহমেদ, সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সারোয়ার হোসেন শেখ।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি বক্তব্যে
বলেন,গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদর্শে জাতীয়তাবাদী যুবদলকে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। গাজীপুরে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান আগমন ও সভাকে সকল করতে যুবদলের কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।