1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সংসদীয় সার্বভৌমত্বের দোহাই দিয়ে সরকার দেশে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তিদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তারা জাতিকে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে সারোয়ার তুষার এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সেমিনারে সারোয়ার তুষার সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বিরোধীদলের মাত্র ৭৮ জন সংসদ সদস্য থাকলেও জুলাই গণঅভ্যুত্থান ও সংস্কার ইস্যুতে তারা সোচ্চার। অথচ দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকারি দলের সদস্যরা নীরব। আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে একের পর এক অসত্য তথ্য দিচ্ছেন। মানবাধিকার কর্মীরা দেখিয়েছেন তিনি অন্তত ১০-১৫টি বিষয়ে জাতিকে ভুল তথ্য দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সারোয়ার তুষার বলেন, সরকারের এই স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ব্যর্থ। তিনি নিজের মন্ত্রণালয়ের খবর না রেখে ক্রীড়া থেকে স্বাস্থ্য সব বিষয়ে উত্তর দিচ্ছেন। অথচ গত দুই মাসে দলীয় কোন্দলে ৩০ জনের বেশি বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। তিনি নিজেকে সংবিধান বিশেষজ্ঞ মনে করলেও প্রতি পদে ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছেন। তার এই ‘মাস্টারি’ করার স্পর্ধা পুরো জাতির জন্য অপমানজনক।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। বিএনপি যে রাস্তা দেখিয়েছিল, আওয়ামী লীগ সেই পথেই সফলভাবে স্বৈরতন্ত্র চালিয়েছে। বিএনপি নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছে। এখন শুনছি প্রধানমন্ত্রীর বাসভবনে বাঙ্কার ও টানেল করা হচ্ছে। কিন্তু জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে বাঙ্কার করে কোনো লাভ হবে না।

সারোয়ার তুষার আরও করেন, সংসদে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বললেও সরকারপক্ষ নির্বাক। বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়ার মতো এই যে সংসদীয় স্বৈরতন্ত্রের চক্রান্ত, তা ১১ দলীয় জোট ও দেশের জনগণ সফল হতে দেবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেমিনারে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com