1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভুট্টা ক্ষেত থেকে ১০ বছরের শিশুর লাশ উদ্ধার ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান- মাহবুবুল আলম সালেহী ঝিনাইদহ সফরে আইন মন্ত্রী প্রশাসন কে হুশিয়ারি – দুর্নীতির আশ্রয় নিলেই ডিপার্টমেন্টাল প্রসেডিং এর সাথে দুর্নীতির মামলাও দেওয়া হবে বাঁশখালীতে নব নির্বাচিত এমপি জহিরুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

সকলের ঘরে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু বিদ্যুৎ নেই: এড. সোহরাব

রাইহান উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধীবেশনে সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে গতকাল (রবিবার) কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন তাঁর বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটের ভূয়সী প্রশংসা করেন। বাজেট আলোচনার এক পর্যায়ে তিনি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এ সময় তিনি স্পিকারের কাছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মাধ্যমে কটিয়াদি-পাকুন্দিয়ার রাস্তা সংস্কার এবং রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তাকে চার লেনে উন্নত করার দাবী জানান।

স্পিকার এর শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ জেলায় সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “মাননীয় স্পীকার! যেহেতু আপনার শ্বশুড় বাড়িও আমার এলাকায়, আপনি মাঝে মাঝে যখন সেখানে যাবেন এবং অবসর জীবণে রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তা চার লেন হলে আরামে যেখানে যাতায়াত করতে পারবেন। তাই আপনি আমাকে সমর্থন করতে পারেন ” তিনি আরো বলেন, এক সময় এ দেশে মানুষ বিদ্যুতের জন্য হাহাকার করতো, আমরা বিদ্যুত সংযোগ দিতে পারতাম না, এখন ঘরে ঘরে বিদ্যুত সংযোগ আছে কিন্তু এই বিদ্যুত দিয়ে কি লাভ হলো? দেশের বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা বিদ্যুত থাকে না।

সংশ্লিষ্ট বিভাগকে জিজ্ঞাসা করলে তাঁরা কোনো উত্তর দিতে পারে না। অনেক জায়গায় তারাও অসহায়। এ বিষয়ে তিনি বিদ্যুত মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া ব্যাটারি চালিত ইজি বাইকের দূর্ঘটনা রোধে সকল ইজি বাইক এবং চালকদের লাইসেন্সের আওতায় আনার জন্য যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com