1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন উদ্ভাবনী বাংলাদেশ গঠনের লক্ষ্যে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে শফিক সভাপতি পল্লব সম্পাদক নির্বাচিত সোনাতলায় ১৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে কৃষি প্রনোদনা সহায়তা আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিরউদ্বোধন করলেন এমপি মহিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার ২ চাঁদপুরের মান্দারীতে পপুলার কোচিং সেন্টারে এস এস সি ২০২৬ ব্যাচ বিদায় ও দোয়া অনুষ্ঠান ফরিদপুরে ৪৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জন গ্রেফতার মুক্তিযোদ্ধা গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় পরকীয়ার অভিযোগে এএসআইকে গণপিটুনি শ্মশানে নবজাতক শিশু

সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ এ প্লাস নিশ্চিত করতে হবে- আব্দুল মুনতাকিম এমপি

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাশের হার নিশ্চিত করার লক্ষ্যে সকলকে মনযোগী হয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে কোচিং নয়,বরং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে তাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী পড়ালেখার প্রতি গুরুত্ব দিতে হবে। কোন কোন প্রতিষ্ঠানের কি কি সমস্যা সেটি নোট দিবে উপজেলা শিক্ষা দপ্তর। আমি সংসদ সদস্য হিসাবে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। কিশোরগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ে থাকবে না। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। উপজেলা পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ভবন নির্মাণ করা হবে।

 

শনিবার সকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান’র সভাপতিত্বে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়  মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান,উপজেলা শিক্ষা অফিসার ড.মাহমুদা খাতুন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সিনিয়র শিক্ষক বাবু প্রতাপ চন্দ্র রায়,গাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  আব্দুল্লাহ আল কাফি,রণচন্ডী স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল। #সাথে ছবি আছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com