1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহবান নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সজল ও সাহেদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের আওতাধীন আলীরটেক ইউনিয়ন যুবদলের উদ্যোগে রৌপ্যকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর দুইটায় আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া তৈলখিরা বাজার সংলগ্ন বালুর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল আর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।টুর্নামেন্টের ফাইনালে তৈলখিরা যুবদল ট্রাইকারে ৩/৪ গোলে তৈলখিরা স্পোটিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। খেলাশেষে বিজয়ী ও রানার্সআপসহ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আজকে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে তাদের দোসররা কিন্তু চলে যায়নি। শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুগত অনেক লোক কিন্তু রয়ে গেছে। আলীরটেক ইউনিয়নে যদি কেউ মনে করে বিএনপি নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখতে পারবে সেটা তাদের ভুল ধারণা। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আলীরটেক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা কিন্তু দুর্বল না। আপনারা কিন্তু পরাজিত শক্তি জরি শক্তি না। জয়ী শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা। এদেশের ছাত্র ও যুবসমাজ হচ্ছে জয় শক্তি আর আপনারা হয়েছেন পরাজিত শক্তি ও পলাতক শক্তি। তাই আপনারা এখন বড় বড় কথা বলবেন না তাহলে আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। আলীরটেকের মাটি বিএনপির ঘাঁটি ও যুবদলের ঘাঁটি। সেহেতু আলীরটেকবাসীকে খোঁচাখুঁচি করার চেষ্টা করবেন না। আলীরটেকের মানুষই কিন্তু আলীরটেকের থেকে নেতৃত্ব দিবেন। আগামীতে বিএনপি’র থেকেই চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হবে অন্য দল থেকে কিন্তু হবে না।তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সুদূর প্রবাস থেকে থেকে আমাদের দলকে পরিচালনা করছেন। আগামীতে নির্বাচন হবে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। আমরা আলীরটেক যুবদলকে আরো গতিশীল দেখতে চাই। আমাদের প্রত্যাশা আগামীতে আমাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে ফিরে এসে আমাদেরকে যে নির্দেশনা দিবেন মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করার জন্য।উদ্বোধকের বক্তব্যে মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, বর্তমান সমাজের মাদকের ছড়াছড়ি, সাইবারে ক্রাইম হচ্ছে। যুবসমাজ মোবাইল আসক্ত হয়ে পড়েছে তার থেকে দূরে থাকার জন্য সমাজে খেলাধুলা অন্তত প্রয়োজনীয় একটি জিনিস। তোমরা যখন ছোট ছিলাম তখন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে হলেও খেলাধুলা করতাম। কিন্তু গত এই ১৭ বছরে এই ফ্যাসিবাদী সরকারের মাধ্যমে দেশের যেমন গণতন্ত্র ও অর্থনৈতি ধ্বংস হয়েছে সেইভাবে ঠিক বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং খেলাধুলার মানসহ প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে পড়েছে। তারই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনায় অনুযায়ী মহানগর যুবদলের পক্ষ থেকে প্রতিটি ইউনিটের সবচেয়ে দুর্গম এলাকা আলীরটেকে খেলাধুলা আয়োজন করছি।তিনি আরও বলেন, বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেক তারেক রহমানকে এদেশের মাটিতে ফিরে আনতে হলে এবং দলকে সুসংগঠিত করৈ তোমাদেরকে দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারণ আমাদের দল কিন্তু ক্ষমতায় আসেনি আমাদেরকে ক্ষমতায় আনতে হবে তার জন্য সবাইকে সেভাবে কাজ করতে হবে। আর এরই মধ্যে যদি কোন স্বৈরাচারী ফ্যাসিবাদীর দোসরা কোন প্রকার প্রতিবন্ধতা সৃষ্টি করে তাহলে তার নাম তার বাবার নাম ঠিকানা লিখে আমাদের কাছে পৌঁছে দিবেন। দেশকে নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে নতুন করে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে সুতরাং আমরা আর কোন ফ্যাসিবাদকে মাথা ছাড়া দিয়ে উঠতে দিব না। ফ্যাসিবাকে মোকাবেলা করতে আমরা যুবদলের নেতাকর্মীরা রাজপথে আছি এবং থাকবো।আলীরটেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, কামরুল হাসান, এ এইচ সৌরভ, শাহিন শরীফ, জুনায়েদ মোল্লা জনি, কাজী সাদ্দাম, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, জেলা  জিসাসের সভাপতি আব্দুল মজিদ প্রান্তি, আলীরটেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আমিন হৃদয়, মো. সাদ্দাম, মনির হোসেন, শহিদুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি জামাল সরদার, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, আবুল বাশার, যুবদল নেতা মোজ্জামেল, মাসুদ, খোরশেদ,  শাহাদাৎ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com