1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

সখীপুরে এক গৃহবধূকে বেধড়ক পেটালেন ইউপি চেয়ারম্যান

মোঃ হাফিজুল ওয়ারেছ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে।ভুক্তভোগী জেসমিন(৩৬)জানান,সখীপুরে শাহিন স্কুলের একটি ক্যাডেট শাখায় দুজনের মেয়ে একই শ্রেনিতে অধ্যয়নরত।ভুক্তভোগীর অভিযোগ,  শনিবার ক্লাসের ফাঁকে দুজনের মধ্যে ঝগড়া হয়।এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চরমপর্যায়ে পৌঁছায়।
পরের দিন জেসমিন আক্তার বিষয়টি নুরে আলম মুক্তা বহুরিয়া ইউনিয়ন চেয়ারম্যানের কাছে তার স্ত্রীর অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ নিয়ে গেলে চেয়ারম্যান তার সাথে থাকা অভিযুক্ত রুবেল নিয়ে হঠাৎ আমার উপর চড়াও হয়ে কিল-ঘুষি লাথি মেরে গুরুত্বর জখম করে ফেলে চলে যায়।স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে সখীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তার কাছে জানতে চাইলে তিনি বলেন,স্কুলের ঘটনা স্কুলেই আপোষ হবে।এই কথা শুনে ওনি(গৃহবধূ) আমার দিকে তেড়ে আসে এবং আমাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে যায়।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বিষয়ে জানান,আমাকে মারার চেষ্টা করা হলে তা হাত দিয়ে  ফেরানোর চেষ্টা করি।আমি জনপ্রতিনিধি হয়ে কেন তাকে আমি মারতে যাবো?এটি একটি মহল সুকৌশলে পরিকল্পিতভাবে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়তি ফাঁয়দা নেওয়ার চেষ্টা করছে।এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান দৈনিক দেশ বুলেটিন প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com