1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

প্রতিনিধি মোঃমানিক মিয়া ;
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

গতকাল ২৫ জানুয়ারি রোববার সদর উপজেলার উমারগাঁওয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ মাওঃ কয়েছুজ্জামান সাহেবের উদ্যোগে, লতিফী হ্যান্ডস এর মাধ্যমে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের প্রবাসী দীনদার ব্যক্তিগণের আর্থিক অনুদানে নব প্রতিষ্ঠিত দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে  খতমে কোরআন, খতমে বুখারী সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ উদ্বোধন করেন উস্তাজুল ওলামা ওয়াল ক্বুররা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ছোট সাহেব ফুলতলী ও হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর পূর্বে প্রধান অতিথি ৫০জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল ও কয়েকজন এতিমের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন
তাছাড়া সংযুক্ত দারুল মোস্তফা মাদ্রাসার শিক্ষা-ব্যয় পরিচালনার জন্য আল্লামা বড় সাহেব কিবলার দোয়া, ইজাযত ও প্রথম চাঁদা প্রদানের মাধ্যমে আল্লামা ছোট সাহেবকে ১নং সদস্য করে একটি ‘বদরি কাফেলা’ গঠন করা হয়, যার সদস্যগণ প্রতি বছর রমজানে এক হাজার টাকা করে চাঁদা প্রদান করবেন।

প্রধান অতিথি মহোদয় তাঁর দোয়াপূর্ব নসিহতে বলেন- আমাদের সব কাজ ইখলাসের সাথে করতে হবে এবং সব সময় মউতের কথা স্মরণ রাখতে হবে। এ সময় তিনি নব নির্মিত মসজিদ নামাজের মাধ্যমে আবাদ রাখার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com