1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ–৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শিবচরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ: আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বারহাট্টায় ২ লাখ ৮০ হাজার টাকার চেক হলো ‘২৮ লাখ’ জালিয়াতির অভিযোগ ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ডাসারে, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আসন্ন জাতীয় এয়োদশ নির্বাচন নিরাপত্তা পর্যালোচনায় বরগুনায় নৌ প্রধান নেত্রকোনায় ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালিত কাঠালিয়ায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ জামালপুরসহ তিন জেলায় বাংলাদেশ-বিজিবি মোতায়েন নিয়ে প্রেস ব্রিফিং

সদর পুলিশ ফাড়িঁর অভিযানে বার্মিজ চাকুসহ গ্রেফতার ১

জাকারিয়া আল ফয়সাল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে
সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সুজন মিঞার নের্তৃত্বে এস আই (নিঃ) মোঃ খোরশেদ আলম, এস আই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ রাতে বগুড়া সাতমাথা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে রাত ০৯.৪০ ঘটিকার সময় বগুড়া সাতমাথাস্থ জনৈক মোঃ আমিনুল ইসলাম ডাবলুর বিল্ডিং এর পাশ থেকে একজনকে গ্রেফতার করা হয়।
 এ সময় তার পরিহিত জিন্স ফুল প্যান্টের ডান কোমড়ে বেল্টের সাথে বিশেষ কায়দায় লকদ্বারা আটকানো অবস্থায় একটি অত্যাধুনিক স্প্রিংযুক্ত ষ্টীলের তৈরি বার্মিজ চাকু (ছোরা), যা লম্বা ১০.২৫ ইঞ্চি, চাকুর গায়ে এক পাশে চিতাবাঘ এর ছবি খোদাই করা  পাইয়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতর নাম মোঃ আমির হোসেন (১৯), পিতা মোঃ আবুল হোসেন, মাতা মোছাঃ শাপলা বেগম, সাং-মালগ্রাম মধ্যপাড়া (জনৈক আব্দুল হাজীর বাসার ভাড়াটিয়া), থানা ও জেলাঃ বগুড়া।
গ্রেফতারকৃত মোঃ আমির হোসেন উদ্ধারকৃত বার্মিজ চাকু (ছোরা) ব্যবহার করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাইসহ আমলযোগ্য অপরাধ সংঘটন করে থাকে বলে জানা যায়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি অস্ত্র আইনের মামলা রুজু করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com