1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

সময়মত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সারা দেশের ন্যায় বাজিতপুরেও অনুপস্থিত শত শত বৃত্তি পরীক্ষার্থী

নূর মোহাম্মদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়ও সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ৪র্থ দিনের শেষ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে এদিন পরীক্ষার্থীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে কম দেখা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় বাজিতপুর উপজেলায় মোট ১,২৫৭ জন শিক্ষার্থী (ছেলে-মেয়ে) অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু দ্বিতীয় দিনের পরীক্ষায় উপস্থিত ছিল মাত্র ৭৫৩ জন শিক্ষার্থী। অনুপস্থিত রয়েছে ৫০৪ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর একটি বড় অংশ।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিভিন্ন কারণ—যেমন ছেলে মেয়েরা ৬ষ্ঠ শ্রেণীতে উঠে পড়া কিংবা সঠিক সময়ে পরীক্ষা না হওয়া, দূরত্বজনিত সমস্যা কিংবা পারিবারিক অসুবিধার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানান  পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com