1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

সময় শেষ, তবু প্রচারণা!নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা নেই

MdAriful Islam
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বরাত হোসেন (২২)। তিনি মো. আনোয়ার হোসেনের ছেলে এবং ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের পরেও প্রার্থীর ছবি, নাম ও প্রতীক সংবলিত ভোটার স্লিপ বিতরণ এবং প্রচারণা চালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ৮(খ) ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
আদালত কার্যক্রম আজ সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনে আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com