1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সম্পত্তির জের ধরে হাতাহাতির সময় এক জনের মৃত্য

সাফায়েত নাহিয়ান 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে মো. সাহেদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার মো. সাহেদ আলম ওরফে সাহেদ মিয়া নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরারডিপো কামরাবাদ এলাকার নজির ড্রাইভার বাড়ির মো. আনোয়ারের ছেলে।আইয়ুব আলী ও মো. সাহেদ আলম ওরফে সাহেদ মিয়া পরস্পর আত্মীয়। অনেকদিন ধরে তাদের মধ্যে চলছিল সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব।তাদের এ ঘটনা গড়ায় হাতাহাতি ও মারামারিতে। এভাবে এক পর্যায়ে আইয়ুব আলীকে ছুরি মেরে খুন করেন সাহেদ। এরপর থেকে বিভিন্ন জায়গায় তিনি আত্মগোপনে ছিলেন। তবে শেষ পর্যন্ত ময়মনসিংহ থেকে তাকে ধরে এনেছে পুলিশ।

জানা গেছে, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় আইয়ুব ও সাহেদ মিয়ার মধ্যে কয়েকবার ঝগড়া হয়। সর্বশেষে রাত ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ আতুরারডিপোর নজির ড্রাইভারের বাড়ির মো. আইয়ুব আলীর টিনশেড দোকানের ভেতর ঢুকে আইয়ুব আলীকে কিল, ঘুষি মারেন সাহেদসহ দুর্বৃত্তরা। সাহেদ চুরি দিয়ে আইয়ুব আলীর পেটে ও বুকের বাম পাশে কুপিয়ে তাকে খুন করে। এরপর মরদেহ দোকানের ভেতরে রেখে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যান সাহেদ।বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য ঢাকা ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় আত্মগোপন ছিলেন। পরে আমরা তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করি।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com