1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতি: সভাপতি নিহাল, সম্পাদক শাওন

SIFAT
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন।
প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান-এর স্বাক্ষর ও সম্মতির ভিত্তিতেই সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি আনুষ্ঠানিক রূপ পায়।
বুধবার দুপুর ২টায় কমিটি সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর এবং কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম-এর কাছে কমিটি উপস্থাপন করেন। আলোচনার পর নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
কমিটিতে সভাপতি পদে ফারিয়াজ ফাহিম নিহাল ঢাকা ক্যানভাস ও জামালপুর বার্তার সাংবাদিক, সহ-সভাপতি পদে মোঃ বাঁধন হোসেন দৈনিত নবধারা পত্রিকার সাংবাদিক, সাধারণ সম্পাদক মোঃ শাওন মোল্লা টাইমস টুডে ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন হিসেবে আছেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দৈনিক সময়ের আওয়াজ পত্রিকাতে আছেন, কোষাধ্যক্ষ শাহরিয়ার হাসান উল্লাস দ্যা বাংলাদেশ টুডে ও যমুনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, দপ্তর সম্পাদক মাহিম আহামেদ এখন টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, কার্যনিবাহী সদস্য হৃদয় আহম্মেদ শাওন জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক মুক্তকাল পত্রিকাতে আছেন, রুহুল আমিন চ্যানেল ২৪-এর ক্যামেরা পার্সন হিসেবে আছেন, রাকিব হোসেন জামালপুর বার্তা ও মোহনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, মোঃ সিফাত দৈনিক দেশ বুলেটিন ও  সাইদুর রহমান সাদি দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাতে আছেন।
নতুন নেতৃত্ব কলেজে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com