জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে চর সরিষাবাড়ী এলাকায় মাদক প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মাদক প্রতিরোধে মানববন্ধনে বক্তব্য দেন সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু। তিনি বলেন ১৪১জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার এর দিকনির্দেশনায় আমরা সাতপোয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।
আরো বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরিষাবাড়ী উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা নাজু,যুগ্ম সম্পাদক ও ২নং ওয়ার্ড এর মেম্বার শাকিল মাহমুদ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান ফারুক,প্রচার সম্পাদক হায়দার আলি। ৩নংওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক চান মিয়া,২নং ওয়ার্ড এর সাবেক মেম্বার জিল্লুর রহমান জিন্নাহ ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মন্ডল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিমেল, আনোয়ার,জুরন আলিসহ এলাকার সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।উপস্থিত সকলেই মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।