1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

SIFAT
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠন (প্রসাস)-এর প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতা ভিত্তিক নানা কর্মসূচির সমন্বয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়প্রাঙ্গণে আকাশে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাটারা কলেজের প্রভাষক মোঃ নূরুল হূদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব (ভারপ্রাপ্ত) করেন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাজাদী খানম। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও ভাটারা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান বলেন, “শিক্ষা ও স্বাস্থ্যসেবার সমন্বয় ছাড়া একটি সুস্থ ও সচেতন সমাজ গঠন সম্ভব নয়, আর প্রত্যয় সামাজিক সংগঠন সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠান চলাকালে একই সময়ে বিভিন্ন স্থানে একাধিক কার্যক্রম পরিচালিত হয়।একদিকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ রোগীর চিকিৎসা পরামর্শ, চোখের ছানি ও  অন্যান্য সমস্যা সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এই কার্যক্রমে প্রায় চার শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন।
একই সময়ে অপর অংশে প্রাথমিক এর সাতটি ও মাধ্যমিক এর ছয়টি সহ মোট তেরটি বিদ্যালয়ের  শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকেন্দ্রটি মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে।
 অন্যদিকে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সবার জন্য উন্মুক্ত বিভিন্ন সেবা স্টল বসানো হয়। এ উপলক্ষে মোট ১১টি স্টল স্থাপন করা হয়। এর মধ্যে পিঠা উৎসবে অংশ নেওয়া ‘গল্পে স্বাদে পিঠা’ স্টলটি সেরা স্টল হিসেবে নির্বাচিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুইজন বিদায়ী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—সিনিয়র শিক্ষক আফ্রিজা আক্তার রত্না এবং অফিস সহকারী দিলওয়ারা বেগম। এ সময় বিদায়ী শিক্ষক আফ্রিজা আক্তার রত্নার বক্তব্যে উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরিশেষে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়াও ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শাখা ও কলেজ শাখার পাঁচজন শিক্ষার্থীকে এককালীন এক বছরের  জন্য উপবৃত্তি প্রদান করা হয়।
 অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সাংবাদিক সিফাত। সমাপনী বক্তব্যে প্রত্যয় সামাজিক সংগঠনের সভাপতি রোকনুজ্জামান বলেন, “রাষ্ট্র যেখানে একা পৌছাতে পারে না সামাজিক সংগঠন সেখানে পৌছুতে রাষ্ট্রের সহায়ক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে বলে মনে করে প্রত্যয়  সামাজিক সংগঠন। ভবিষ্যতে আরও বেশি জন সম্পৃক্ততার মাধ্যে প্রত্যয় সামাজিক সংগঠন শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ।”
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com