1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ!

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জেরে মহাসড়কে নয়াদিগন্তের শাহ্জাদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদ হাসানের  মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ঐ সাংবাদিককে ১০/১২ জন যুবক ঠেলে চলন্ত গাড়ির নীচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে বলে রবিবার রাত ১০ টার দিকে শাহজাদপুর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান শাহজাদপুর প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় একটি পত্রিকার স্টাফ রিপোর্টার।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ির এলাকার মহাসড়কের কোল ঘেষে সড়ক ও জনপথের ক্যানেলে অবৈধ ভাবে ভেকু (এক্সভেটর) মেশিন লাগিয়ে রাতের অন্ধকারে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে একটি চক্র। বিষয়টি নিয়ে সরেজমিনে গিয়ে ভিডিও ধারন করে “জনপদ সংবাদ” নামের অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালের ফেসবুক পেজে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক জাহিদ হাসান। প্রতিবেদনটি প্রকাশের পর স্থানীয় ভাবে বেশ আলোচিত হয়। এরপর স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে মাটির ঐ পয়েন্টটি বন্ধ করে দিলে সাংবাদিক জাহিদ হাসানের উপর ক্ষিপ্ত হয় মাটি বিক্রির ঐ চক্র।

গত শনিবার সাংবাদিক জাহিদ হাসান বন্ধুর দোকানে আড্ডা শেষে রাত ৮টার দিকে বাঘাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা  আলোকদিয়ার ব্রিজের উপর কয়েকজন যুবক পথরোধ করে গালিগালাজ এবং ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে সাংবাদিক জাহিদ হাসানকে মোটরসাইকেল থেকে নামিয়ে চলন্ত গাড়ির নীচে ফেলে পিষ্ট করে হত্যার চেষ্টা করে। এসময় পথচারীরা এগিয়ে আসলে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় অভিযুক্তরা। পরে জাহিদ হাসান বাড়িতে ফিরে সাংবাদিক নেতাদের জানালে শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরে শাহজাদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংবাদিক জাহিদ হাসান রোববার রাত ১০টার দিকে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেছেন।

বিষয়টি নিয়ে কথা হলে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল। ঠিক একই ভাবে দুর্নীতিবাজ লুটেরা একটি চক্র সাংবাদিকের উপর হামলা চালিয়ে পুনরায় ভয়ের সংস্কৃতি চালু করতে চাচ্ছে। আবারও হুমকি ধামকি এবং আঘাত করে সাংবাদিকের কণ্ঠরোধের মাধ্যমে নয়া ফ্যাসিজম চালুর পায়তারা চলছে যা খুবই উদ্বেগজনক।

এ বিষয় শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com