1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

সাতক্ষীরায় চাচাতো ভাইয়ের হামলায় আহত, থানায় মামলা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 সাতক্ষীরার নগরঘাটা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় আব্দুল মাজেদ সরদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে নগরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমির গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

১৪ এপ্রিল সকাল ১০টার দিকে ঘটনাটির সত্যতা যাচাই করতে অভিযুক্ত বজলুর রহমান (পিতা: মৃত গফর সরদার)-এর বাড়িতে গিয়ে তার বক্তব্য নেওয়া হয়। এ সময় বজলুর রহমান ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তার বড় ভাই বিদেশ যাওয়ার আগে গাছটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে যান এবং গাছ কাটার সময় সেখানে উপস্থিত থাকতে বলেন।

তাদের দাবি, গাছটি তাদের জমির ভেতরে হওয়ায় কোনো বাধা দেওয়ার কথা ছিল না। তবে গাছ কাটার সময় চাচাতো ভাই আসাদ ঘটনাস্থলে এসে বাধা দেন এবং এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ধস্তাধস্তির মধ্যে আসাদের হাতে থাকা দা থেকে আঘাত লেগে তার মাথা কেটে যায় বলে দাবি করেন বজলুর রহমান। তিনি বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে কোনো কোপ দেননি।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি শান্ত হয়নি। পরে আহত আসাদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আসাদ ও তার পরিবারের পক্ষ থেকে বজলুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com