1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

সাতক্ষীরায় তেলের পাম্পে তীব্র ভোগান্তি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় মোটরসাইকেল চালকরা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার নিউমার্কেট সংলগ্ন একটি তেলের পাম্পে জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ।

 

 ১১ ই এপ্রিল শনিবার সকাল থেকে পাম্পটিতে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অনেকেই ভোর ৪টা থেকে ৫টার মধ্যেই লাইনে দাঁড়ালেও নির্ধারিত সময় সকাল ৮টায় তেল পাননি। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতারের পক্ষ থেকে সকাল ৮টায় পেট্রোল সরবরাহের কথা জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

পরবর্তীতে জানানো হয়, বিকাল ৫টার পর তেল সরবরাহ করা হবে। তবে এত দীর্ঘ সময় অপেক্ষার পরও সবাই তেল পাবেন কিনা—তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

 

এদিকে, পাম্পটিতে শুধু মোটরসাইকেল নয়, বাসসহ অন্যান্য যানবাহনেরও দীর্ঘ সারি দেখা গেছে। এতে করে অফিসগামী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

 

ভুক্তভোগীরা জানান, সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com