সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বয়রা চান্দুরে সীমান্তবর্তী এলাকায় বীথি (১৫) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার পিতার নাম আব্দুল্লাহ।
রোববার (১২ এপ্রিল) বাথরুমে গেলে সেখানে একটি বিষধর পদ্মগোখরা সাপ তাকে কামড় দেয়। এতে সে অচেতন হয়ে পড়ে। পরিবারের লোকজন প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে ঝাড়ফুঁক করা হয়। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বীথিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা-বাবা, ভাই ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে তারা বীথির মরদেহ নিয়ে নিজ বাড়ি বয়রা চান্দুরে ফিরে যান।