1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

সাতক্ষীরা-৪ শ্যামনগরে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের জনসভা ও গণমিছিল

জহিরুল ইসলাম শ্যামনগর;
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টা থেকে শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমবেত হন। এ সময় “১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন”, “মনিরুজ্জামান ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক”, “শ্যামনগর উপজেলাবাসী বেঁধেছে জোট, তারা দেবে ধানের শীষে ভোট”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শ্যামনগর সদর এলাকা।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, আশেক এলাহি মুন্না, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক নাসিম ফারুক খান মিঠু, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, সাবেক সহ-সভাপতি মাসুদুল আলম, উপজেলা বিএনপির নেতা জহরুল হক আপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক এবং পূজা উদযাপন ফ্রন্ট শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। তিনি বলেন, “আমরা বিজয়ী হতে পারলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রতিটি ঘরে ঘরে নারীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। শিক্ষিতদের জন্য চাকরি এবং শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও মতামত জেনে অবহেলিত এই উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com