1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

সান্তাহারে এ্যাম্পল সহ মাদক কারবারি গ্রেপ্তার ২

মোঃ এরশাদ আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৬৫ পিস এ্যাম্পুলসহ মাদক কারবারি দুই নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইয়ার্ড কলোনী এলাকার মৃত সখের আলীর মেয়ে রেনু আক্তার রেনুকা (৩৮) ও নওগাঁ সদর উপজেলার হরিরামপুর পশ্চিমপাড়ার হামিদুর রহমানের ছেলে মানিক হোসেন (২৩)। সোমবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। এরআগে রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সৌদি প্রবাসী জনৈক ইমরানের বাড়ির ভিতরে এ্যাম্পুল ইনজেকশন বিক্রির জন্য দুই মাদক কারবারি অবস্থান করছে। ঘটনাস্থলে পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় মাদক কারবানি রেনু আক্তার রেনুকাকে এবং আরেক কারবারি মানিক হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যহত রয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com