1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের আদেশ

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, তার পরিবারের তিন সদস্য এবং এক সহযোগীর নামে থাকা ৮৬টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে মজুত রয়েছে মোট ১৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৪৩৯ টাকা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। জব্দ করা হিসাবগুলো তানভীর শাকিল জয়, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেনের।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক আফরোজা হক খান। আবেদনে উল্লেখ করা হয়, তানভীর শাকিল জয় ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে খোলা ব্যাংক হিসাবগুলোতে কোটি কোটি টাকার লেনদেন পাওয়া গেছে।
দুদক জানায়, এসব হিসাব থেকে অর্থ সরিয়ে ফেলা বা বেহাত করার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলো জব্দ করা প্রয়োজন। অনুসন্ধান কাজে তিন সদস্যের একটি টিম দায়িত্ব পালন করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com