1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা আক্তার গ্রেপ্তার

Milon Sekh
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৪২ বার পড়া হয়েছে

ঢাকার সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড মেম্বার সালমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার এবং সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি ছিলেন। পুলিশ জানায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতের পরিবার একাধিক মামলা করে। সেই মামলার এজাহারভুক্ত আসামি সালমা আক্তার। মামলার পর থেকে তিনি গা-ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক বলেন, বিকেলে অভিযান পরিচালনা করে সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে অন্যান্য আসামিদের সঙ্গে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com