সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সাংবাদিকতার ফাঁদ: সর্বস্বান্ত চাকরিপ্রার্থী, লাপাত্তা প্রতারক চক্র

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সাংবাদিকতার ফাঁদ: সর্বস্বান্ত চাকরিপ্রার্থী, লাপাত্তা প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক: বেকারত্ব ও কর্মসংস্থানের সুযোগকে
পুঁজি করে অনলাইনে গড়ে উঠেছে এক সক্রিয় প্রতারক
চক্র। সম্প্রতি ‘ডেইলি বাংলার সময়’ নামের একটি অনলাইন পোর্টালে সাংবাদিক নিয়োগের লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রতারণার শিকার হয়েছেন কাজী শাওন রহমান নামের এক সচেতন নাগরিক।
সহজ–সরল চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলতে অভিনব সব কৌশল ব্যবহার
করছে এই চক্রটি।

ঘটনার সূত্রপাত হয় যখন ফেসবুকে
একটি সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তাতে আগ্রহ প্রকাশ করেন শাওন। বিজ্ঞাপনের সূত্রে তাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে, প্রতারকরা খুব সুকৌশলে তাকে তাদের কর্মপদ্ধতি ও শর্ত বোঝাতে
শুরু করে। চক্রটির পক্ষ থেকে জানানো হয়, আইডি কার্ড, ফিতা, স্টিকার, একটি মাইক্রফোন এবং এক হাজার পিস
ভিজিটিং কার্ড সম্বলিত একটি বিশেষ পার্সেল পাওয়ার জন্য তাকে অবিলম্বে ৩৮৫০ টাকা পাঠাতে হবে। এছাড়া পার্সেলটি সেদিনই প্রস্তুত হচ্ছে এবং টাকা পাঠালেই আগামী চার দিনের মধ্যে তা হাতে পৌঁছে
যাবে বলে তাকে শতভাগ আশ্বাস দেওয়া হয়।

প্রতারকদের এই মিষ্টি কথায়
গলে গিয়ে গত ২২ অক্টোবর
২০২৬ তারিখে শাওন নির্ধারিত ৩৮৫০ টাকা তাদের ঠিকানায় পাঠিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে টাকা প্রেরণের স্ক্রিনশটও তাদের হোয়াটসঅ্যাপে প্রদান করেন।

কিন্তু এরপর থেকেই শুরু হয় তাদের আসল
রূপ। প্রতিশ্রুত চার দিন পেরিয়ে পাঁচ দিন গড়ালেও কোনো পার্সেলের দেখা মেলেনি। বাধ্য হয়ে শাওন তাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। এভাবে এক সপ্তাহ পেরিয়ে
যখন দ্বিতীয় সপ্তাহের দোরগোড়ায় এসে পৌঁছায়, তখনো ওই চক্রের তরফ
থেকে কোনো টু শব্দও করা
হয়নি। বারবার ম্যাসেজ ও ফোন দেওয়া
সত্ত্বেও তারা কোনো উত্তর দেয়নি এবং ফোন রিসিভ করাও বন্ধ করে দেয়।

চক্রটির এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কাজী শাওন রহমান বলেন, “তাদের যদি কোনো ধরনের সমস্যা থেকেই থাকে, তবে তা আমাকে পরিষ্কারভাবে
বলতে পারত। কিংবা যদি আমাকে তাদের প্রতিষ্ঠানে প্রতিনিধিত্বের সুযোগ না–ই দেয়,
তবে আমার কষ্টার্জিত টাকাগুলো ফেরত দিয়ে দিক। কিন্তু এতদিন ধরে তারা আমার ফোন ধরছে না, মেসেজেরও কোনো জবাব দিচ্ছে না। এটি নিশ্চিতভাবেই আমার সাথে এক ধরণের প্রতারণা
ও জালিয়াতি।“

এধরনেরঅনৈতিককর্মকাণ্ডেরশিকারহয়েসর্বস্বান্তহওয়ারপরএখনসচেতনতারবার্তাদিচ্ছেনভুক্তভোগীরা।তাদেরমতে, অনলাইনেযেকোনোধরণেরআর্থিকলেনদেনবাচাকরিসংক্রান্তবিষয়েজড়িয়েপড়ারপূর্বেপ্রতিষ্ঠানটিরবৈধতাশতবারযাচাইকরেনেওয়াউচিত, নতুবাশাওনেরমতোপদেপদেএমননির্মমপ্রতারণারশিকারহতেহবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top