1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

সাম্প্রদায়ি উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টিকারীদের বরদাস্ত করা হবে না-মৎস্য মন্ত্রী

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে
বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি বলেছেন, কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা সৃষ্টিকারীদের বরদাস্ত করা হবে না। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর কোন জুলুমবাজী চলবে না। সকলেই আমরা প্রতিপালকের সন্তুষ্টির জন্য আমরা যার যার ধর্ম বিশ্বাস থেকে তাকে স্মরণ করি। সব ধর্মের সেরা ধর্ম হলো মানবধর্ম। দেশের স্বাধীনতা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল মানুষের জন্য শান্তির জনপদ গড়েছিলেন।
আজ বুধবার রাত সাড়ে ৭টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ‘কয়রা কালিবাড়ী মন্দির’ চত্বরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, সবার উচিত প্রভুদয়াময়ের শ্রেষ্ঠ যে জীব সেই জীবের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মহাপ্রভু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ‘মন্দিরে যখন উলুধ্বনি হয় তখন হিন্দু ভাইয়েরা মন্দিরে ছুটে যান। আবার যখন মসজিদ থেকে প্রাণের আলো ছড়ানো সুরধ্বনি আযানের ধ্বনি শোনা যায় তখন আমরা ছুটে যাই মসজিদে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর জন্য।’
নামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সুবাস সাহার সভাপতিত্বে এবং মিন্টু দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ও কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি সূর্যোদয় হতে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৩ ফেব্রুয়ারি শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ, আরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হবে। গঙ্গাস্নানে দেশ-বিদেশের কয়েক হাজার পুর্নার্থী অংশগ্রহণ করবে। এর আগে ১৮ ফেব্রুয়ারি শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানাম যজ্ঞের শুরু হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com