1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

Rjau Ahmed
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। এটা এখন থেকেই শুরু।
এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারাদেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com