1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান আটক

ফয়সাল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
সিংড়ায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান আটক জানা যায় রফিকুল ইসলাম ওরফে রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী ও ছেলেকে আটক করেছে। সোমবার সকালে নাটোরের সিংড়া উপজেলার বিষ্ণুপুর এলাকায় নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের ভেতর রুবেলের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই নিহতের স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করা হয়। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড়।
এঘটনায় সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com