1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন নালিতাবাড়ীতে দেশ বুলেটিন সংবাদ কর্মী হাফিজুর রহমান মদক ব্যবসা প্রতিবাদ করাই আছাদুজ্জামান আপেল ও তাঁর গ্রুপ এর হাতে গুরুতর আহত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া ফরিদপুরে তুচ্ছ ঘটনায় জুয়েল হত্যা, রাজধানী থেকে তিনজনকে গ্রেপ্তার করলো র‌্যাব পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রস্তুতির বিকল্প নেই: কয়রায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উচ্ছেদ অভিযানের পর আবারও দখলের প্রতিযোগিতা, রাতের আঁধারে চলছে স্থাপনা নির্মাণ ফরিদপুর সওজ অফিসে জনভোগান্তি চরমে কেন্দুয়ায় সনাতনধর্মীয় ১৪ প্রতিষ্ঠানে ৩৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি রফিক হিলালী

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সেলিম রেজা
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ০৩ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ৭ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে(জুমে) বার্ষিক সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল এহসান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর যথাক্রমে মাওলানা আব্দুস সালাম ও অধ্যক্ষ আলী আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে আমাদের শহীদ নেতৃবৃন্দের সততার সাথে মন্ত্রীত্বের দায়িত্ব পালনের উদাহরণ টেনে বলেন, দ্বীন প্রতিষ্টার আন্দোলনে তাদের ত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। মন্ত্রীত্বের দায়িত্ব পালনের সময় একবিন্দু দূর্নীতি খুঁজে পায়নি তখনকার সরকার। তিনি সহযোগী সদস্যের উদ্দেশ্যে বলেন, আপনাদের ৫টি কাজ করতে হবে। যথা- কুরআন পড়তে শেখা ও কুরআন বুঝে পড়ার চেষ্টা করা, প্রত্যেক গ্রাম ও মহল্লার ইউনিটে সাপ্তাহিক বৈঠকে উপস্থিত থাকা, সংগঠনের তহবিলে নিয়মিত আর্থিক সহায়তা করা,আত্মীয়- স্বজন পাড়াপ্রতিবেশিদের দ্বীন প্রতিষ্টার কাজে শরিক হওয়ার দাওয়াত দেয়া। এই কাজগুলি আঞ্জাম দেওয়ার মধ্যদিয়ে জামায়াতের কর্মী ও রুকন হিসেবে শপথ নিয়ে নিজেকে সংগঠের সাথে একাকার করে ফেলা।
বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাহেব বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে বর্তমান এই জালিম সরকারের জুলুমের স্বীকার হয়ে আপনারা সকলেই অনেক কষ্টে জীবন-যাপন করছেন। সরকারকে পদত্যাগে বাধ্য করে এই জুলুম থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। তাই আন্দোলন সংগ্রামে আরো বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।
সভাপতির  বক্তব্যে জেলা আমির মাওলানা শাহিনুর আলম  আজকের সম্মেলনে সংযুক্ত হয়ে সম্মেলনকে সাফল্য মন্ডিত  করায় সবাইকে মোবারকবাদ জানান এবং বলেন শুধু জামায়াতের সহযোগী সদস্য হয়ে ফরম পুরণ করে বসে থাকলে হবে না, সত্যিকার ভাবে সকল কাজে অংশ গ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com