1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

সীমান্তে গুলির পর ড্রোন ওড়াচ্ছে বিএসএফ

মোঃ রুবেল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর এবার ড্রোন উড়াচ্ছে বিএসএফ।মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত এলাকায় এ ড্রোন উড়তে দেখা যায় বলে নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া।জানা যায়, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪ রাউন্ড গুলি চালায়। মঙ্গলবার ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।
এরপর থেকে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি স্থানীয়রাও অবস্থান নিতে শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের ১০৬৭-এর ১ সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেন।এ বিষয়ে বড়াইবাড়ী কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়া বলেন, পুশইন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে ৪ রাউন্ড গুলি চালায়। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়।
তিনি আরও বলেন, গুলি করার এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ী গ্রামবাসীসহ আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় তারাও অবস্থান নেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com