সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকের ৪ মাসের কারাদণ্ড, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ

 পাবনার সুজানগরে ভুয়া চিকিৎসক সেজে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে চার মাস করে কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনায় জড়িত আরও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই, পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

অভিযান সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টা থেকে চার সদস্যের একটি চক্র বেড়ার লাইসেন্সবিহীন ‘বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর পক্ষে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই মাদ্রাসা ও এতিমখানা এলাকায় চক্ষু চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করছিল। পরে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বেড়া আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের মালিক রাকিবুল ইসলাম এবং ভুয়া চিকিৎসক মো. আকবর আলী। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে চার মাসের কারাদণ্ড দেন। অন্যদিকে সিরিয়াল লেখক রুমা ও ক্যাম্পেইন প্রচারক রবিউলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের মতো জনস্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

জনস্বার্থে সচেতন হোন, অনুমোদিত চিকিৎসকের পরামর্শ নিন।

 


মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top