গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে অবস্থিত কঞ্চিবাড়ি ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিস। এই অফিসে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহব্বত আলী দায়িত্ব পালন করেন।তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী মহব্বত আলী ও সচেতন এলাকাবাসী। অভিযোগ সূত্রে কিছু জমির মালিক যৌথ স্বাক্ষরে গত ১৭-০১-২০২৬ ইং তারিখে সহকারি কমিশনার ভূমি সুন্দরগঞ্জে এবং বিভিন্ন দপ্তরে মহব্বত আলীর নামে অভিযোগ দায়ের করেন এবং গত ১৮-০১-২০২৬ ইং তারিখে বাংলার সময় ডটকম, প্রিয় চোখ ডটকম,আজকের বাংলাদেশ ডটকম বিডিসহ অন্যান্য আরো কিছু অনলাইন পত্রিকায় মিথ্যা ভাবে সংবাদ প্রচার করেন।সংবাদের উল্লেখ করেন যে ভূমি অফিসে নামজারি খতিয়ান,ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত টাকা গ্রহণ এবং ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মহব্বত আলী কঞ্চিবাড়ি ইউনিয়নের বাসিন্দা হওয়ায় এলাকার জনগণের সাথে স্বজন প্রীতি, ক্ষমতার অপব্যবহার করে নির্বিঘ্নেই দীর্ঘদিন থেকেই জমির মালিকগণকে নানাভাবে হয়রানি করে আসছে মর্মে অভিযোগ করেন। এ বিষয়ে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলীর সঙ্গে দেখা হলে জানান আমার বিরুদ্ধে যে সমস্ত উল্লেখিত অভিযোগ দায়ের করেছেন এসব মিথ্যা ও বানোয়াট। এলাকার কিছু কুচক্র মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। আমি তাহাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। সরকারি কমিশনার (ভূমি) সুন্দরগঞ্জ গাইবান্ধাদ্বয় এর কাছে যারা অহেতুক একটু বানোয়াট অভিযোগ দায়ের করে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করা হচ্ছে মর্মে ভুক্তভোগী জানান।