1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে চাচাকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-সন্তান গুরুতর আহত

আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেন (১৭) গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) রাতের আঁধারে চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে তাকে বাম পাশে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয়।

জিয়ারুলকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী ও ছেলেকেও ছুরিকাঘাত করে হামলাকারী সাইফুল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। এ ঘটনায় ছোট ভাই জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ইব্রাহিমের ছেলে সাইফুল এই রক্তক্ষয়ী হামলা চালায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
তিনি আরও জানান, হামলার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com