1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ।

‎সুন্দরগঞ্জে পুলিশ সদস্যের বাড়িতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য

‎ফিরোজ কবির  
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পাড়েরহাটখোলা এলাকায় এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন তরুণী। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, পাড়েরহাটখোলা গ্রামের নির্মলেন্দ্র ঘোষের ছেলে রিত্তিক ঘোষ বর্তমানে মিরপুর-১৪ পুলিশ লাইন-এ কর্মরত রয়েছেন। তার সঙ্গে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শ্রী ঈশ্বর রায় বর্মনের মেয়ে লক্ষী রায় প্রিয়ার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। প্রিয়া জানান, গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের দেখা হয়েছে। তবে বিয়ের প্রসঙ্গ উঠলেই রিত্তিক কখনও চাকরির অজুহাত, কখনও পারিবারিক আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করতেন। তিনি আরও অভিযোগ করেন, পারিবারিকভাবে অন্যত্র বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ অবস্থায় কোনো সমাধান না পেয়ে গত দিন আগে রিত্তিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেন তিনি। নিজ দাবির পক্ষে প্রিয়া সাংবাদিকদের কাছে একাধিক ছবি ও কল রেকর্ড উপস্থাপন করেন প্রিয়া ।
‎এদিকে অভিযোগ ওঠার পর থেকে রিত্তিক ঘোষ ও তার পিতা নির্মলেন্দ্র ঘোষ বাড়িতে নেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com